বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চু রা শি -অ ষ্টা শি

  • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
  • ২০২৬-০২-০৬ ১৩:৪৩:২৮
অব্দি কে অপেক্ষা করবে। ধেত্তেরিকা, অদ্দিন কি বাঁচব নাকি?
স্পষ্ট করে এক্ষুণি জানিয়ে রাখি,
পঞ্চাশ পেরুলে
দেখা যায়, মাথার কলকব্জা গেছে খুলে,
কাঠ খেয়েছে ঘুণে আর ইঁট খেয়েছে নোনা।
তোমরা থাকো, আমি আর অপেক্ষা করব না।
পুরনো বিশ্বাসগুলি ধুঁকে মরছে,
পুরনো ঘরবাড়িগুলি মুহুর্মুহু ধসে পড়ছে,
কয়লা পুড়তে পুড়তে হচ্ছে ছাই।
আমার যা-কিছু চাই, এই মুহূর্তে চাই।
যেটা প্রাপ্য, এক্ষুনি তা পাব,
যা-কিছু বানানো হয়নি, এক্ষুনি বানাব।
শুধুই কি রাস্তা, সেতু, ঘড়বাড়ি ও যানবাহন?
তিপান্ন কাহন
সমস্যার খুলতে হবে জট।
চতুর্দিকে আমূল পাল্টাতে হবে দৃশ্যপট।
বৃদ্ধ যাতে ভোলে শোক,
হাসতে-হাসতে খেলতে-খেলতে বেড়ে ওঠে সমস্ত বালক,
ভিটেবাড়ি কোত্থাও না-করে যাতে খাঁ-খাঁ,
না-ভাঙে কোত্থাও কারও শাঁখাঁ,
আর মাছি না-পড়ে কারও ভাতে.....
 
 

এ জাতীয় আরো খবর