শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

ঢাকা-১ থেকে ২০ : ভোট মানচিত্র

  • এস এম আজাদ হোসেন
  • ২০২৬-০২-০৪ ২৩:৩৮:৩২

ঢাকা-১ থেকে ২০
ভোট মানে নয় শুধু কাগজের সংখ্যা,
এখানে ভোট মানে প্রতিটি মানুষের জীবন।
রাস্তায় জ্যাম, সড়কে ঝুঁকি,
চলমান বিদ্যুৎ-সবই এখানে রাজনীতির অংশ।

ঢাকা-২-৪-৬-৮
প্রতিটি আসন একেকটি নাটক,
যেখানে ভোটার মুখস্থ করে প্রতিশ্রুতি,
কিন্তু মাঠে আসে শুধু প্রচারণা।
যেখানে পোস্টার বলে-ভোট দিন।
কিন্তু কাজ বলে-অপেক্ষা করুন।

ঢাকা-৭-৯-১১
রাজনীতি মানে আধিপত্য,
নিরাপত্তা মানে রাজনৈতিক হাতের খেলনা।
এখানে যেকোনো নেতা
বুলেটের মতো দ্রুত আসে,
কিন্তু সমস্যার সমাধান
ধীরে ধীরে পলক ফেলেছে।

ঢাকা-১৩-১৫-১৭
ভোটারদের কণ্ঠে শোনা যায়-
'আমরা চাই নতুন কিছু,
পুরনো নয়।'
এখানে জোরারাজি আর হুমকি
মিশে আছে শহরের ধুলার সঙ্গে।
মানুষ জানে-
বৈঠকের বারান্দা সুন্দর,
কিন্তু বাস্তব শীতল ও কঠিন।

ঢাকা-১৮-২০
সীমান্ত, নদী, শিল্পাঞ্চল-
এখানেও ভোট মানে জীবন,
সরাসরি সংযোগ না থাকলে
রাজনীতি রূপ নেয় অনাস্থায়।
কিন্তু ব্যালটই শেষ অস্ত্র,
নির্বাচনের একদিনেই
শহর, মানুষ আর রাজনীতি মিলিত হয়।

ঢাকা-১ থেকে ২০
ভোট মানে শুধু সংখ্যা নয়,
এখানে গণতন্ত্রের পরীক্ষা,
শহরের ইতিহাস, মানুষের আশা
সবই একসাথে লিখে যায় প্রতিটি আসনে।
ভোটের একটিবারেই
ঢাকার মানচিত্র হয় রাজনৈতিক তাজা চিত্র,
যেখানে পেছনে থাকে শুধু স্মৃতি,
সামনে থাকে পরিবর্তন ও প্রত্যাশা।


এ জাতীয় আরো খবর