বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

ডুমুরিয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে আলী আসগর লবি'র মতবিনিময়

  • খান মহিদুল ইসলাম, ডুমুরিয়া।
  • ২০২৬-০২-০৪ ২০:৫৩:৪৩

খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা)আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আলী আসগর লবি' ডুমুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। গতকাল বুধবার সন্ধ্যায় ডুমুরিয়া প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত মতবিনিময় আলী আসগর লবি বলেন,আমি নির্বাচিত হতে পারলে ডুমুরিয়া ফুলতলার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবো। মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে যা যা করনীয় করা হবে।এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংখ্যালঘু সম্প্রদায় কে যথাযথ মর্যাদার সাথে নিরাপত্তা দেওয়া হবে। এছাড়াও তিনি সাংবাদিকদের লিখনের মাধ্যমে সকলের সহযোগিতা কামনা করেন। ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলমের স্বাগত বক্তব্যে তিনি প্রেসক্লাবের উন্নয়ন অব্যাহত রাখার ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এসময় উপস্থিত ছিলেন, ডুমুরিয়া ফুলতলা খুলনা-৫ বিএনপি প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট ও ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ। ডুমুরিয়া ফুলতলা খুলনা-৫ আসনে বিএনপির প্রার্থীর প্রধান নির্বাচনী সমন্বয়ক ইবাদুল হক রুবায়েত।বিএনপি নেতা ফরহাদ হোসেন,বাবলু রহমান,মুমিনুর রহমান নয়ন প্রমুখ। এছাড়াও ডুমুরিয়া প্রেসক্লাবে কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।

 


এ জাতীয় আরো খবর