যদি তুমি আমাকে ছাড়া ভালো থাকতে পারো,
আমার উপস্থিতি যদি তোমাকে অপ্রস্তুত করে দেয়।
এমন অনাকাঙ্ক্ষিত কেউ হয়ে তোমার জীবনে আমি থাকতে চাই না।
আমি চাই তোমার মাঝে তুমি তোমাকে নিয়ে ভালো থাকো।
যেভাবে তুমি সবচেয়ে ভালো থাকতে পারো,
যার কাছে তুমি সমস্ত জীবনের সুখ খুঁজে পাও
তুমি তার সাথে তোমার বন্ধন দৃঢ় করে এগিয়ে যাও।
তোমার জীবনে আমি কখনো বাঁধা হয়ে থাকতে চাইনি,
আমি তোমার জীবনে অদৃশ্য সেই অনুপ্রেরণা হয়ে থাকতে চাই
যাকে তুমি ছায়ার মতো পাশে পাবে যখনই বিষন্ন প্রহরে তুমি একা হয়ে যাও।
আমি তোমার সেই নির্ভরতার কাঁধ হতে চাই,
যেখানে মাথা রেখে তুমি অশ্রু বিসর্জন দিতে পারো নির্দ্বিধায়।
আমি তোমার সেই নির্ভয় আশ্রয় হতে চাই,
যার কাছে তুমি তোমার মনের লুকানো সব কথা জমা রাখতে পারো।
আমি তোমার সেই অলিখিত পান্ডুলিপি হয়ে থাকতে চাই,
যেখানে তোমার না বলা কথাগুলো সঞ্চিত করে রেখে দিতে পারো।