শনিবার, জুন ২৭, ২০২৬

এ স এ ম আ জা দ হো সে ন

  • ঈশ্বরের দূত
  • ২০২৩-০৯-০৫ ২৩:০০:০৮

ঈশ্বর তোমাকে পাঠিয়েছিলেন 
স্বর্গের দেবদূত হিসেবে। 
বঞ্চিতের মুখে হাসি ফোটাতে 
অনাহারিকে অন্ন যোগাতে 
রোগক্লিষ্টকে সেবা করতে 
মাদার- 
ঈশ্বর তোমাকে পাঠিয়েছিলেন 
স্বর্গের দেবদূত হিসেবে। 

নিজের জীবন উৎসর্গ করে 
সকল বাঁধা উপেক্ষা করে 
পচা দুর্গন্ধময় আবর্জনার মাঝে 
হত-দরিদ্র পিতৃ-মাতৃহীন 
পৃথিবীর সকল সুখ বঞ্চিতদের 
সুখের পরশ বোলাতে 
মাদার-
ঈশ্বর তোমাকে পাঠিয়েছিলেন-
 স্বর্গের দেবদূত হিসেবে।

সারা পৃথিবীর সীমাহীন শ্রদ্ধা,ভালবাসা,আহবান অগ্রাহ্য করে তিনি আজ স্বর্গবাসী। মানব সেবাকেই যিনি জীবনের একমাত্র ধ্যান জ্ঞান মনে করেছেন, অনাথ, আর্ত-পীড়িতের সেবার মধ্যেই যিনি ঈশ্বরের সান্নিধ্য লাভ ও ঈশ্বরকে খুঁজে পেতেন-সেই চিরন্তন মায়ের প্রতিচ্ছবি মাদার তেরেসার আজ ২৬তম মৃত্যুবার্ষিকী


এ জাতীয় আরো খবর