শনিবার, মে ২, ২০২৬

রী তা রা য়

  • ঝিলিমিলি রোদ
  • ২০২৬-০২-০২ ১১:১৯:২৩

আকাশ ভরা রোদের ঝিলমিলি বন্যায়
তারাদের গাথা মালা যায় ভেসে ভেসে।
চলে কোন দেশে - দেশান্তরে ঠিকানা বিহীন
ভালো নেই নীল আকাশ তুমি- আমি হীন।
গহীন অরণ্যে কিংবা পূর্ণ লোকালয়
সমুদ্রের উত্তাল ঢেউ মাঝি নিরুপায়।
বকুল ঝরা পথে যেওনাকো তুমি আর
শ্রাবনের হৃদয়ে মেঘ জমে বারবার।
সুহৃদয়া আর চোখে দেখে বসন্ত বাতাস
নিখিলের চোখে - মুখে শরতের শ্বাস।
ওই পালে নেই মাঝি নেই কোন গান
মাঠেঘাটে দেখো দেখো হেমন্তের গান।
নদী দেখো মাঝি দেখো, দেখো আর কিছু
ভাদরের ভরা গাঙ্গ যেন ফিরে পিছু পিছু।
অমর ভাদরের বুকে চলে যৌবনের পাল
বসন্তকোকিল তাতে মিলায় যে তাল।।

 


এ জাতীয় আরো খবর