বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬

এ ম দা দ শু ভ্র

  • তোমার চোখে
  • ২০২৬-০২-০২ ১১:১২:০৮

তোমার চোখের তারায় হারাই
আমার আকাশ-মন
চোখের ভাষায় আপন করার
গভীর নিমন্ত্রণ

আমার চোখে পথ হারাবার তৃষা
তোমার চোখে নতুন পথের দিশা

দৃষ্টি আমার তোমার চোখে
করছি সমর্পণ
তোমার চোখের তারায় হারাই
আমার আকাশ-মন


এ জাতীয় আরো খবর