রবিবার, মে ৩১, ২০২৬

নির্বাচনী জনসভা উপলক্ষে ৫ ফেব্রুয়ারী চাঁপাইনবাবগঞ্জ আসছেন জামায়াত আমীর ডা.শফিকুর রহমান

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০২-০১ ১৯:০১:১১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
নির্বাচনী জনসভা উপলক্ষে ৫ ফেব্রুয়ারী চাঁপাইনবাবগঞ্জ  আসছেন জামায়াত আমীর ডা.শফিকুর রহমান। আগামী ৫ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) সকাল ১০টায় নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে  আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দিবেন তিনি। বিশেষ অতিথির বক্তব্য দিবেন জোট নেতৃবৃন্দ। জামায়াতের  শীর্ষ নেতার চাঁপাইনবাবগঞ্জ আগমণ উপলক্ষে সাংবাদিক সম্মেলন করেছে জেলা জামায়াত। রোববার(১ ফ্রেবুয়ারী)  সকাল সাড়ে ১১টায় জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান জেলা জামায়াতের আমীর আবু জার গিফারী।
তিনি বলেন,আগামী ১২ ফেব্রুয়ারী  আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন। জুলাই সনদ বাস্তবায়ন, দুনীর্তি ও চাঁদাবাজমূক্ত দেশ গঠন, যুবকদের কর্মসংস্থান সহ একটি বৈষম্যমুক্ত কল্যাণ রাষ্ট গঠনের লক্ষ্যে জামায়াত নির্বাচনে অংশ নিয়েছে। জামায়াত আল্লাহর সাহায্য ও জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করতে চায়।
৫ফেব্রুয়ারীর জনসভা সফল করতে সিভিল প্রশাসন,সেনা সহ সকল আইণশৃঙ্খলা রক্ষা বাহিনী, সাংবাদিক সহ সকল শ্রেনী-পেশার মানুষের সহযোগিতা চেয়ে জেলা জামায়াত আমীর  আশা প্রকাশ করে বলেন, নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন হোক। দাড়িপাল্লা বিজয়ী হোক। দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক।
সাংবাদিক সম্মেলনে  জামায়াতের চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের প্রার্থী ও রাজশাহী মহানগর  আমীর ড. কেরামত আলী,চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনের প্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমীর ড. মিজানুর রহমান,চাঁপাইনবাবগঞ্জ-৩ সদও আসনের প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিনের আমীর নুরুল ইসলাম বুলবুল সহ অনান্য নেতৃবৃন্দ।

 


এ জাতীয় আরো খবর