মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

প্র দী প সে ন

  • কীজানি এর নাম যুদ্ধ নাকি অন্য কিছু
  • ২০২৬-০১-২৮ ১১:২৬:২০

রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জনতা হাত নাড়ল 
গাড়িতে বসে থাকা ওরাও হাত নেড়ে প্রত্যুত্তর দিল 
ওরা ঝাঁপাবে রণক্ষেত্রে 
প্রাণ দেওয়া নেওয়ার নাছোড়বান্দা খেলায় চন্দ্রবিন্দু স্থান করে নেবে নামের আগে 
বিচ্ছেদের আর্তনাদ উঠবে ঘরে ঘরে 
আর অন্যদিকে বিজয়ের উল্লাসধ্বনি অপ্রাসঙ্গিক করে তুলবে মৃত্যুর খতিয়ান 
কী জানি এর নাম যুদ্ধ নাকি অন্য কিছু।


এ জাতীয় আরো খবর