উঁকি দিয়ে খুঁজে না পেলে, মন থেকে মুছে ফেলো না।
সামনে দেখ নি বলে মুখ ভার করে চলে যেও না।
খুনসুটি ছিঁড়ে নিয়ে দিব্যি কি দিয়েছি আসব না বলে?
আমি জানি। কেউতো আছো, তাকাবে বলে পলক না ফেলে?
তুমি বোঝাও বলে, আমি বোঝাই না। ...আমি আছি।
তা বলে কি বলতে পারো, হব'না কখনো কাছাকাছি!
যেচে কথা বলিনি বলে, 'কথা' সুগন্ধিহাওয়া হয়ে জলকেলি করে।
বাদলে রজনীগন্ধা আহ্লাদে সমীরণ ছুঁয়ে অদৃশ্য প্রেমদাগ করে।
লজ্জা লজ্জা চোখ তোমাকে স্বপ্নে দেখে অভিলাষে জড়িয়ে ধরে।
স্বপ্নের ক্যানভাসে তুমি ভাবো- পাগলামি করিস না, 'প্রিয়' ওরে।
কথা না বলি, মনে মনে কথা হলে ক্ষতি কি অভিমান হলে।
আমি জানি। কেউতো আছো? তাকাবে বলে পলক না ফেলে?