মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

শা হ না জ পা র ভী ন মি তা

  • পুরানো অসুখ
  • ২০২৬-০১-২৪ ০৯:৩২:০৮

জীবনের সবকিছুই  চুরি হয় 
হাসি আনন্দ বেঁচে থাকার সর্বসুখ,
তবুও জীবন বয়ে চলে জীবনের নিয়মে 
শুধু থেকে যায় কিছু পুরানো অসুখ ।
 
যে পীড়ন করে সুঁই হয়ে ফোটে 
সময়ে রক্তগোলাপ প্রেমে হেসে ওঠে,
কত কথা ব্যথা হয়ে বাঁচে 
প্রিয় মুখ হীরে কাটা কাঁচে । 

পথের ধারে অসংখ্য বেগুনি বুনোফুল
চোখ জুড়ায় ,মন কেবলই ব্যাকুল,
ঝর্ণার জল নদীর ধারায় চলে 
সেখানে জমা হয় কষ্ট,চুপিচুপি কথা বলে । 

লালা খালের পান্না সবুজ রঙের জল 
মনের গভীরে মন ,নিভৃতে অশ্রুজল ।


এ জাতীয় আরো খবর