রবিবার, মার্চ ৮, ২০২৬

অ র্চ না মা লা কা র

  • তোমাকে দেখা হলো না
  • ২০২৬-০১-২৩ ১৯:৩০:৫৮

আকাশ পানে চেয়ে ছিলাম তোমাকে দেখবো বলে,
দেখা হলো না ভোরের আলোর উচ্ছ্বাসে,
ততক্ষণে পাখিরা জেগেছে গাছের শাখায় শাখায়
সূর্যটা শীতের চাদরে ঢাকা,
শিশির সিক্ত শিউলি ছড়ানো সবুজ ঘাসে।
তোমাকে দেখবো বলে গেলাম নদীর কাছে-
নদীও কুয়াশার চাদরে আবৃত।
পাহাড়, বন, নদী সবই শীতেৱ হাতের মুঠোয়,
তার ক্ষমতার দাপটে কাঁপতে কাঁপতে ফিরে এলাম ঘরে।
খোলা জানালায় দাঁড়িয়ে রইলাম তোমাকে দেখবো বলে
এলোমেলো শীতল হাওয়া বাদ সাধলো
তোমাকে দেখা হলো না-
দীর্ঘশ্বাস ছেড়ে বসে রইলাম একাকী না দেখার ব্যথায়।


এ জাতীয় আরো খবর