যে তোমাকে চেয়েছি সেই তুমি বদলে গেছো
সময়ের স্রোতে নীরবে নিভৃতে।
অথচ তোমাকে ভুলতে গেলে
বারবার মনে পড়ে।
বদলে যাওয়া তোমাকে মায়ায় আটকে রাখতে গিয়ে,
আমি বারবার ক্ষত বিক্ষত হয়ে যাই।
মানুষ নাকি খুব সহজে ভুলে যেতে পারে?
খুব সহজে বদলে দিতে পারে নাকি তার ঠিকানা?
তবে আমি কেন পুরনো তোমাকে আঁকড়ে ধরে আছি?
তুমি তো চাইলেই থেকে যেতে পারতে,
এভাবে বদলে না গিয়ে একটু বুঝতে পারতে।
বদলে যাওয়া এই তোমাকে চিনতে কষ্ট হয়,
বদলে যাওয়া এই তোমাকে বুঝতে কষ্ট হয়।