রবিবার, মার্চ ৮, ২০২৬

ম ম তা জ ত প ন

  • পাখি-প্রেম
  • ২০২৬-০১-২২ ০৯:৩১:২০

কী অপরূপ কলার বাগান 
দেখতে ভালো লাগে,
মনু মিয়ার দু’চোখ জুড়ে
কতই স্বপ্ন জাগে।

সবুজ রঙের কলাপাতা 
বাতাসে দোল খায়,
মা পাখিটি ছানা নিয়ে
ইতিউতি চায়।

পাখির ছানা দেখে মনু
খেলবে তাদের সনে
খেলার ছলে ভাব জমাবে
ভাবছে মনে মনে।

ছানাগুলো কান্না করে
পেটে খিদে বলে 
খাবার খোঁজে মা পাখিটি 
বনেতে যায় চলে।

কিচিরমিচির মিষ্টি সুরে 
ছানারা গান গায়,
কলাপাতায় বসে তারা 
ভালোবাসা চায়।

তাদের দেখে মনু মিয়া 
ঘরে ফিরে যায়,
ছানাগুলো বেঁচে থাকুক 
কলাগাছের ছায়।


এ জাতীয় আরো খবর