জীবনের শুরু থেকে, মানে যখন থেকে আমি
আমার চারপাশের মানুষগুলোকে চিনতে শিখেছি
তখন থেকেই প্রতিটা সম্পর্ক আমার জন্য গুরুত্বপূর্ণ।
প্রতিটা সম্পর্কই লালন করি যত্নে৷
মানুষের কাছে গুরুত্ব পাবার জন্য
অতিরিক্ত কোনো চেষ্টা আমায় কখনো করতে হয়নি,
হয় না৷ তবুও কিছু মানুষের বিরুদ্ধ আচরণ,
প্রচুর ঈর্ষা আর এর সাথে কিছু উপেক্ষার ঘটনা তো আছেই৷
তবুও একটাই তো জীবন,জীবন সুন্দর।