রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

চ ন্দ না রা য়

  • ও গোধূলির মেয়ে
  • ২০২৬-০১-২১ ১১:১০:০৪

ও গোধূলির মেয়ে
কোথায় চলেছিস বিকাল বেয়ে।
নামবে এখুনি আঁধার
ওই দেখ সূর্য ডুবছে 
স্তব্ধ নদীর পাড়।
ভয় নেই তোর বুকে!
যাচ্ছিস কেন ওদিক পানে
কোন সে মনের দুখে।
তুই ফুলের মতো নিষ্পাপ
তবু কি পাবি মাফ।
ওরা যে অমানুষের দল
ওরা মারতে পারে কাটতে পারে কেবল।
ওদের মায়া দয়া নেই প্রানে
শুধু লোভ লালসা আর 
আঘাত হানতে জানে।
ধীরে ধীরে রাত্রি নামছে ওই
দিনের আলো নিভে গেলে 
বন্ধ হবে হইচই।
তাই বলি ফিরে আয় 
দেখ তুই এইবার
কোনো দরকার নেই 
আর একটুও এগোবার
ও মেয়ে বলছি কথা শোন
না শুনলে হতেও পারে 
তোর ভয়ঙ্কর জীবন।
যেতেও পারে প্রাণ
সহ্য করতে হবে তোকে 
কতো লোকের অপমান।

 


এ জাতীয় আরো খবর