ভাগ্যের চাকা স্থবির
কর্ম ছিল না ভালো,
অশ্রুজলে নিভে যায়
যতই প্রদীপ জ্বালো ।
অনুশোচনায় বেঁচে থাকা
সময় বড্ড হিসেবি,
ছাড় দেয়না একচুলও
খুন হয় স্বপ্ন-ছবি ।
সকালের পর রাত আসে
বৈশাখের পর আসে জোষ্ঠ,
বারোমাস কষ্টে কাটে
মেলে'না তবু কেষ্ট।
সময়ের কাজ করো সময়ে
ভবিষ্যত করো নিশ্চিন্ত,
না'হলে পার পাবে না আর
দুঃখ আসবেই অচিন্ত্য।