বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

জ য় না রা য় ণ কো লে

  • অঝোর কান্না
  • ২০২৬-০১-১৮ ০৯:০৬:১৬
ফাইল ছবি

মেয়েটি অঝোরে কাঁদছিল!
রাস্তার ধারে বসে যন্ত্রণায় অঝোরে কাঁদছিল!
গত চার ঘন্টায় মেয়েটির ওপর যে ঝড় বয়ে গেছে।
মেয়েটি ছাড়া অন্তর্যামী শুধু জানেন!
যে মানুষটিকে নিজের মনপ্রাণ দিয়ে ভালোবেসেছে,
সেই মানুষটির ভয়াল, ভয়ঙ্কর রূপ দেখে 
শিউরে উঠেছিল মেয়েটি!
মেয়েটির কান্না করা ছাড়া কি করার আছে!
বাবা-মার কথা না শুনে ভালোবাসার মানুষকে বিশ্বাস,
সেই সরল বিশ্বাসের এই পরিনাম হবে ভাবতেই পারেনি।
বাবা-মা তাদের আদরের খুকিকে অনেক বুঝিয়েছিল।
কঠিন বাস্তবতার কথা বারবার মনে করিয়ে দিয়েছিল।
আদরের খুকি তখন ভালোবাসায় অন্ধ!
মেয়েটি ভালোবাসার মানুষটার সঙ্গে ঘর বাঁধার স্বপ্নে বিভোর!
বাবা-মার কথা না শুনে প্রেমিকের জন্মদিন পালন করতে গিয়েছিল।
প্রেমিক যে এমন ভাবে তাকে ফাঁদে ফেলে সর্বস্র লুঠ করবে,
কথাগুলো মনে করতে করতে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে যাচ্ছিল।
প্রথমে জোর করে মদ খাওয়ানো, 
তারপর নিজে ও বন্ধুরা মিলে মেয়েটিকে 
খুবলে খুবলে খেয়ে,
গাড়ি থেকে রাস্তায় ঠেলে ফেলে চলে গেল!
বাবা-মার মুখ স্মরণ করে,
মেয়েটি অঝোরে কাঁদছিল!
কান্না ছাড়া মেয়েটির কি আর করার আছে!!!!


এ জাতীয় আরো খবর