শনিবার, মে ৩০, ২০২৬

অ র্চ না মা লা কা র

  • মায়ের চোখে নোনাজল
  • ২০২৬-০১-১৫ ১১:০২:২০

হাড়কাঁপানো শীত তবু ছুটেছে ঘন কুয়াশায়
হাতে কয়েকটা কুঞ্জলতার মালা।
ঘরে রুগ্ন মা, ছোট ভাই আছে প্রতীক্ষায়
দুটো খাবারের ব্যবস্থা তো করতে হবে,
পেট তো অভাব অনটনের কথা শোনে না
মানে না দুর্যোগ বৈরি আবহাওয়া।

অফিসের বাবুরা ছুটির দিনে ঘুরতে যায় পরিবার নিয়ে,
এদিন দু-চারটে মালা বেশি বিক্রি হয় কখনো কখনো।
মোড় না পেরোতেই আশার আলোতে জল ঢেলে দিলো দানবের দল,
পিছন থেকে চোখ বেঁধে মুখে কাপড় গুঁজে নিয়ে গেল অন্ধকারে।
ঘরে আর ফেরা হলো না জীবন্ত কিশোরীর
তার ক্ষতবিক্ষত নিথর দেহটা এলো বস্তিতে।

মা তার ফ্যাকাশে মুখটার দিকে চেয়ে নির্বাক,
কপোল বেয়ে অঝোর ধারায় ঝরছিল নোনাজল।


এ জাতীয় আরো খবর