বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

খু র শী দা খু শি

  • সময় গণনা করি
  • ২০২৬-০১-১৪ ১১:৫৬:৪৯
ফাইল ছবি

এত জলদী বেলা চলে যাবে একবারও আসেনি মনে
দৃষ্টি শক্তি যে ক্ষীণ হয়ে যাবে সময়ের এ সন্ধিক্ষণে।
কিশোরীর বয়স গেল হেলেখেলে মায়েরপাশে থেকে,
অন্যের মাকে মা ডেকে একদিন ছাড়লাম বাপমাকে।

যেদিন যায় সেদিন আসেনা বড়ো হয়ে গেছি যে কত
মনকে যতই শাসন করি সংসারে হয়না মনের মতো।
লিখে পড়ে গান করে চললো নাতো আমার সে কাল!
সময় চলে যায় ফেরে নাতো থাকি সংসারে ধরে হাল।

দেখতে দেখতে বেলা পড়ে আসে সময় যে গণনা করি
রোগে শোকে শুধু মনে পড়ে আজ কখন অন্যথা ধরি।
গুণতে গুণতে সময় গড়িয়ে এখন সন্ধ্যা নেমে এলো
আকাশ পানে তাকিয়ে দেখি সূর্যটা যে ডুবে তো গেল।


এ জাতীয় আরো খবর