বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

ভারতের মহাকাশযান চন্দ্রযান-থ্রি চাঁদের দক্ষিণ মেরুতে কাজ শেষ করে ফেলেছে

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৯-০৩ ২৩:৩৯:৪২

ভারতের মহাকাশযান চন্দ্রযান-থ্রি চাঁদের দক্ষিণ মেরুতে কাজ শেষ করে ফেলেছে।ইসরোর দেয়া সমস্ত অনুসন্ধানীমূলক কাজ ইতোমধ্যে শেষ করে ফেলেছে ল্যান্ডার বিক্রম আর রোভার প্রজ্ঞা।  
শনিবার রাতে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছে, এক চন্দ্রদিনের আয়ু নিয়ে চাঁদের মাটিতে অবতরণ করেছে বিক্রম ও প্রজ্ঞা। নিয়ম মেনেই দিন ফুরিয়ে আসছে মহাকাশযানটির। ফলে নির্ধারিত সময়ের আগেই তাদের স্যুইচ বন্ধ করে দিয়েছে ইসরো। তবে চাঁদে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সোলার প্যানেলগুলোও তাঁদের কাজ শুরু করে দেবে। 
সংস্থাটি জানায়, এতে আগামী ২২ শে সেপ্টেম্বর রোভারকে ফের জাগানো হবে। আর তা যদি না হয় তবে চিরকালের জন্য ভারতের লুনার অ্যাম্বাসেডার হয়ে চাঁদের বুকেই থেকে যাবে এটি। 


এ জাতীয় আরো খবর