শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

ম ম তা জ আ হা ম্ম দ

  • পারবে না তুমি
  • ২০২৬-০১-০৮ ২২:৩৫:৪৫

যেটুকু যন্ত্রণা
তুমি আমাকে দিয়েছ
তা আমি ফিরিয়ে দিতে চাই না,
কেন জানো?
কারণ তুমি তা সইতে
পারবে না।
যেটুকু উপেক্ষা
তুমি আমায় করেছো
তা আমি তোমায় করতে চাই না,
কারণ সে অন্তরজ্বালা
তুমি বইতে
পারবে না।
যেটুকু ভুল
তুমি আমায় বুঝেছো
তোমায় সে ভুল বুঝতে চাই না,
কারণ সে ভুলের কথা
তুমি কইতে
পারবে না।


এ জাতীয় আরো খবর