কোম্পানীগঞ্জ(নোয়াখালী)
শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়াচর্চাকে আরও উৎসাহিত করার লক্ষ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আয়োজিত ৫৪তম শীতকালীন বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে বসুরহাট আবদুল হালিম করোনেশন সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এ বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ দিদার হোসেনের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোহাম্মদ বেলায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল হাকিম, বাংলাদেশ শিক্ষক সমিতির কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আমির হোসেন, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম বিএসসি,হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শেখ সাদী ভূঁইয়া বাবু প্রমূখ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে বিজয়ী শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ট্রফি এবং পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।