ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং আপোসহীন নেত্রী বিএনপির চেয়ারপারসন মরহমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল কোরআন তেলাওয়াত ও আলোচনা সভা যোগীপোল ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ড বিএন পির উদ্যোগে আছর বাদ তেলিগাতী পাকার মাথায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা মোঃ আরিফুর রহমান মন্টু। দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সাবেক সভাপতি ও যোগীপোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মীর কায়সেদ আলী। বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি আলহাজ্ব শেখ ইকবাল হোসেন, খানজাহান আলী থানা বিএনপি'র সভাপতি কাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস , ইঞ্জিনিয়ার মোঃ শরিফুল ইসলাম, বক্তৃতা করেন মোহাম্মদ রফিকুল ইসলাম শুকুর, আব্দুর রব মুন্সী, শওকত হোসেন হিট্টু, মেম্বার মামুন শেখ, মোল্লা সোলায়মান হোসেন, সাবেক ইউপি মেম্বার একরাম হোসেন, মোল্লা গোলজার হোসেন, নাসির উদ্দিন, আব্দুল হালিম, আব্দুল ওহাব, মনিরুল ইসলাম, হাসিবুর রহমান উজ্জ্বল, কাজী ফরহাদ হোসেন, ফয়সাল কবীর বাবু, আব্দুর রশিদ, মোহাম্মদ নওশের জাকির হোসেন, জালাল হোসেন, আকমল হোসেন সহ বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।