চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দিতার জন্য চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দেয়া ১৬ প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির ২ এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এক প্রার্থীর মনোনয়নপত্র বিভিন্ন কারণে বাতিল হয়েছে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের এক প্রাথীর মনোনয়নপত্র ত্রæটি সংশোধনের পর বৈধ ঘোষণা করা হবে ( পেন্ডিং)। বাকী ১২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এদিকে বাতিল হওয়া জাতীয় পার্টির দুই প্রার্থীই নিয়মানুযায়ী আপীল করবেন বলে জানিয়েছেন।
শনিবার (৩ জানুয়ারী) দপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাছাই শেষে রির্টার্নিং অফিসার এবং জেলা প্রশাসক শাহাদত হোসেন মাসুদ এ সব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাতিলকৃতরা আগামী ৫ জানুয়ারী থেকে ৯ জানুয়ারীর মধ্যে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপীল করতে পারবেন।
বাতিলকৃতদের মধ্যে রয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনে জাতীয় পার্টি প্রার্থী আফজাল হোসেন। তাঁর ইনকাম স্টেটমেন্টের সাথে আয়ের পার্থক্য রয়েছে। ইনকাম ট্যাক্স রির্টানে তিনি একটি সম্পত্তি দেখান নি। চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল,গোমস্তাপুর ও ভোলাহাট) আসনে বাতিল হয়েছেন জাতীয় পার্টির মু: খুরশিদ আলম। তিনি দলীয় মনোনয়নপত্রের স্ক্যান কপি দিয়েছেন। মুল কপি দেখান নি। এছাড়া ২০১৬ সালে নাগরিকত্ব সংক্রান্ত একটি ঘোষণাপত্রের দালিলক প্রমাণও তিনি দেখান নি। চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনে বাতিল হয়েছেন জেএসডি প্রার্থী ফজলুর ইসলাম খাঁন। ঋণ খেলাপের কারণে তাঁর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মনিরুল ইসলামের মনোনয়নপত্রে স্বাক্ষর নেই। স্বাক্ষর ও তথ্য দেয়ার পর তাঁর মনোনয়নপত্র পরে বৈধ ঘোষণা করা হবে।
চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে বৈধ হয়েছেন ৫ জন। এঁরা হলেন, ব্এিনপির শাহাজাহান মিঞা,জামায়াতের কেরামত আলী,ইসলামী আন্দোলন বাংলাদেশের মনিরুল ইসলাম,বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নবাব মো: শামসুল হোদা এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিেেজাটের আব্দুল হালিম।
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বৈধ হয়েছেন ৪ জন। এঁরা হলেন, বিএনপির আমিনুল ইসলাম,জামায়াতের ড.মিজানুর রহমান,কমিউনিষ্ট পার্টির সাদেকুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ইব্রাহিম খলিল।
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বৈধ হয়েছেন ৩ জন। এঁরা হলেন, বিএনপির হারুনুর রশীদ,জামায়াতের নুরুল ইসলাম বুলবুল এবং গণ অধিকার পরিষদের শফিকুল ইসলাম।