শনিবার, অক্টোবর ৩, ২০২৬

ডাঃ রূ পা লী স র কা র

  • বছর আসে বছর যায়
  • ২০২৬-০১-০১ ২১:৪২:১১

বছর আসে বছর যায়
কিছুই বদলায় না বলাটা ভুল, 
বয়ে যায় সময়, 
তৈরি হয় নতুন পরিপ্রেক্ষিত, 
সৃষ্টি হয় কিছু জটিল ঘূর্ণাবর্ত, 
বছরটা শেষ,বেশ একটা কেমন যুদ্ধ যুদ্ধ । 
যা বদলাবে না 
তা আমার দুর্ভাগ্য কিংবা সৌভাগ্য,
আমার শত্রু কেউ নয়,
কারন,
আমি এতটাও কাছের কারও না,
একটাই প্রার্থনা করি, 
শত্রু যেমন দেওনি
মিত্র চেনার ক্ষমতা কেড়ে নিও না।


এ জাতীয় আরো খবর