ইংরেজি নববর্ষ-২০২৬ উপলক্ষে বাংলাদেশ গণমুক্তি পার্টির সভাপতি এম এ আলীম সরকার এবং সাধারণ সম্পাদক লেখক অমুল্য কুমার বৈদ্য এক যৌথ শুভেচ্ছাবার্তায় বলেন, বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি)'র পক্ষ থেকে আমরা দেশবাসীসহ বিশ্বের সকল মানুষকে ইংরেজি নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
নতুন বছর আমাদের জীবনে বয়ে আনুক শান্তি, ন্যায়বিচার, মত প্রকাশের স্বাধীনতা, আইনের শাসন, মানুষের মৌলিক অধিকার ও সর্বজনীন গণতন্ত্র প্রতিষ্ঠার নতুন প্রত্যাশা। অতীতের সব গ্লানি, বৈষম্য ও অন্যায়কে পেছনে ফেলে নতুন বছরে আমরা যেন একটি শোষণমুক্ত, সর্বজনীন গণতান্ত্রিক, মানবিক ও উন্নতিশীল বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে পারি-এই হোক আমাদের অঙ্গীকার।
নববর্ষ হোক জনগণের মুক্তি, সামাজিক ন্যায় ও প্রগতিশীল রাজনীতির পথে নতুন প্রেরণার উৎস।
সবার জন্য নতুন বছর বয়ে আনুক সুস্বাস্থ্য, সুখ, সমৃদ্ধি ও শান্তি।
শুভ নববর্ষ।
বাংলাদেশ গণমুক্তি পার্টি