মঙ্গলবার, মে ২৬, ২০২৬

খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-১২-৩০ ১১:১২:৫৫
ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার আপসহীন ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। তিনি উল্লেখ করেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তাঁর নেতৃত্ব দেশের গণতান্ত্রিক আন্দোলনকে বারবার নতুন দিশা দিয়েছে।
রাষ্ট্রপতি বলেন, জাতির এই অপূরণীয় ক্ষতিতে তিনি গভীরভাবে মর্মাহত। মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি তিনি শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও অনুসারীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
একই সঙ্গে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দেশবাসীকে বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তাঁর জন্য দোয়া ও প্রার্থনা করার আহ্বান জানান।

কী-ওয়ার্ডসঃখালেদা জিয়া,রাষ্ট্রপতির শোক,বাংলাদেশ রাজনীতি


এ জাতীয় আরো খবর