ছোট্ট এ জীবন বড় মায়ার,ছায়ার,পাশে থাকার,
বৈচিত্র্যময় সম্পর্কের সমীকরণ।
কত গল্পের মোড় ঘুরিয়ে সামনে আসে গল্প।
তখন ভাবতে হয় বৈকি আমি কে?
আমার পরিচয়ই বা কি?
নানান জটিলতায় কাটছে দিনকাল সকলেরই কম বেশী।
জীবনের বহমান বাঁকে হিসেব কষতে কষতে
একসময় দিনের শেষাবধি মনে হয়
এটাই জীবনের বাস্তবতা।
হেলসিংকি, ফিনল্যান্ড।