বুধবার, আগস্ট ২৬, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে কৃষকের সেচ দেয়ার পাইপে ভরে চোরাচালানকালে ভারতীয় নেশার সিরাপ জব্দ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-১২-২৮ ২১:৩৪:৩৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তের আবাদী জমিতে কৃষকের সেচের পানি দেয়ার পাইপে ভরে  অভিনব কায়দায় চোরচালানের সময় ১২৩ বোতল ভারতীয় ণেশাজাতীয় চকোপ্লাস সিরাপ জব্দ করেছে বিজিবি। বিজিবি জানায়, গত শনিবার(২৭ ডিসেম্বর) গভীর রাতে আজমতপুর সীমান্তে মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৮১/৯ এস হতে  মাত্র ৫০ গজ বাংলাদেশের ভেতরে কৃষকের পানি দেয়ার একটি প্লাষ্টিক পাইপ পড়ে থাকতে দেখে সন্দেহ হওয়ায় বিওপিতে নিয়ে আসে বিজিবির বিশেষ টহল দল। পরে পাইপ থেকে বের হয় ১২৩ বোতল সিরাপ।
রোববার(২৮ ডিসেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের(৫৯বিজিবি) অধিনায়ক লে.কর্নেল গোলাম কিবরিয়া বলেন, চোরচালানীরা  প্রতিনিয়তহ  কৌশল বদলাচ্ছেন।  বিজিবিও অভিযানের ধারা পাল্টাচ্ছে। জব্দ সিরাপের ব্যাপাওে পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীণ বলেও জানান অধিনায়ক কিবরিয়া। 


এ জাতীয় আরো খবর