রবিবার, মার্চ ৮, ২০২৬

ন ন্দি নী আ র জু রু বী

  • মাছরাঙা
  • ২০২৫-১২-২৬ ১৯:৪৫:৪৪

স্রোতস্বিনীর চলার পথ ক্ষীণ, 
আমি শুধু পাড়ে দাঁড়িয়ে বালুচর দেখেছি... 
দেখেছি আশাহত শুষ্ক মরিচীকা ঢেউ!  
সবুজ ক্ষেত ধূসরতর নদীর কিনারা ঘেঁষে, 
জীর্ণ খুঁটির উপর দিনমান একাগ্র প্রতীক্ষা।

নিঃসঙ্গ মাছরাঙাটির নতচোখে আশা 
আর হতাশার আশ্চর্য অপেক্ষা। 
কখনো নিস্ফল ডুব, 
নীলাভ ডানায় দৃশ্যত রোদ থমকায়!

শূন্য ঠোঁটে বিষণ্ন গন্ধমেখে ডানা ঝাপটায়--
লেই, বালি ঝরে। 
আমাদের জল নেই, মাছ নেই ধু ধু শূন্য--
আঁকাবাঁকা শীর্ণ জলধারা। 

অবনত সময়ের  প্রকৃত বিপন্নতা,
আনায়াসে ক্ষুধাতুর পাখিটির ঠোঁটে
লিখে দিতে পারো...।


এ জাতীয় আরো খবর