বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

এ স এ ম আ জা দ হো সে ন

  • উদ্বেগ
  • ২০২৫-১২-২০ ১১:১১:১১

ভোরের আগে আগে
একটা অদৃশ্য হাত
হঠাৎ বুকের ভেতর চেপে বসে।
নাম তার-উদ্বেগ।

সব ঠিকঠাক দেখায়,
তবু কোথাও একটা ফাঁক থাকে,
যেখানে আশ্বাসগুলো ঢুকে
নিজেরাই ভেঙে যায়।

আমি হাঁটি, কথা বলি, হাসি-
কিন্তু ভেতরে ভেতরে
একটা প্রশ্ন বারবার জেগে ওঠে,
'যদি সব হারিয়ে যায়?'

উদ্বেগ মানে শুধু ভয় না,
এটা অতিরিক্ত ভালোবেসে ফেলার কষ্ট,
সব ঠিক রাখতে চাওয়ার অসহায় চেষ্টা,
নিজেকে বারবার সামলে রাখার
নীরব যুদ্ধ।

রাতে ঘুম আসে দেরিতে,
চিন্তারা আসে সময়ের আগেই।
কারও হাতে ধরা নেই বলে
সব ভার এসে পড়ে
আমার নিজের কাঁধে।

তবু আমি হার মানি না।
কারণ জানি-
যে মানুষ উদ্বিগ্ন হয়,
সে এখনো আশা ছাড়েনি।


এ জাতীয় আরো খবর