বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

ইরানের দক্ষিণ-পূর্ব সীমান্তে হামলা,আইআরজিসির তিন সদস্য নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১২-১১ ০৯:৫০:৪১
ফাইল ছবি

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) তিন সদস্য নিহত হয়েছেন। বুধবার জাহেদানের নিকটবর্তী লার সীমান্ত এলাকায় টহলরত অবস্থায় তাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছে সরকারি সম্প্রচারমাধ্যম প্রেস টিভি।
আইআরজিসির কুদস আঞ্চলিক সদর দফতর জানায়, দেশের দক্ষিণ-পূর্ব সীমান্ত রক্ষার দায়িত্ব পালনকালে বাহিনীর সদস্যদের ওপর অতর্কিত হামলা হয়। ঘটনার পরপরই ওই এলাকায় ব্যাপক অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। বিবৃতিতে জানানো হয়, হামলাকারীদের খুঁজে বের করে দ্রুত মোকাবিলা করার অভিযান অব্যাহত রয়েছে।
ইরান–পাকিস্তান সীমান্তবর্তী সিস্তান ও বেলুচিস্তান প্রদেশ সাম্প্রতিক বছরগুলোতে নিরাপত্তাহীনতার বড় কেন্দ্র হয়ে উঠেছে। এখানে বেসামরিক নাগরিক থেকে শুরু করে নিরাপত্তা বাহিনী-সবাই ঘন ঘন সন্ত্রাসী হামলার টার্গেটে পরিণত হচ্ছে। তেহরান দাবি করে, অঞ্চলে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর পেছনে বিদেশি গোয়েন্দা সংস্থার সহায়তা রয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

কীওয়ার্ডস: ইরান হামলা, আইআরজিসি, সিস্তান-বেলুচিস্তান


এ জাতীয় আরো খবর