মঙ্গলবার, মে ২৬, ২০২৬

মস্কোর ইভানোভোতে রুশ সামরিক কার্গো বিমান বিধ্বস্ত, সাতজনের মৃত্যু

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১২-১০ ০৯:৪৮:৫৩
ছবি: সংগৃহীত।

রাশিয়ার রাজধানী মস্কোর কাছাকাছি ইভানোভো অঞ্চলে রুশ সামরিক বাহিনীর একটি এএন-২২ কার্গো বিমান পরীক্ষামূলক উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়ে পাইলটসহ সাতজন নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে ইঞ্জিনে উদ্ভূত প্রযুক্তিগত জটিলতা দূর করার পর বিমানটি টেস্ট ফ্লাইটে তোলা হলে কিছুক্ষণ পরই নিয়ন্ত্রণ হারিয়ে জনশূন্য এলাকায় আছড়ে পড়ে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনাস্থল জনবসতি থেকে দূরে হওয়ায় বিমানে থাকা সাতজন ছাড়া অন্য কারো হতাহতের সম্ভাবনা নেই।
বিমানের ইঞ্জিন ত্রুটিই প্রধান কারণ হিসেবে ধারণা করা হলেও চূড়ান্ত কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি কাজ শুরু করেছে বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয়।

কী-ওয়ার্ডস:
সামরিকবিমান
ইভানোভো
রাশিয়া


এ জাতীয় আরো খবর