মহেশখালী,কক্সবাজার
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা" এই প্রতিপাদ্য'কে সামনে রেখে দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে
মহেশখালীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, র্যালি, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে মহেশখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।
০৯ ডিসেম্বর(মঙ্গলবার) সকালে অনুষ্ঠিত মানববন্ধনে সরকারি কর্মকর্তা,শিক্ষক, ব্যবসায়ী, সামাজিক সংগঠন, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণি-পেশাজীবি মানুষ অংশ নেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ইমরান মাহমুদ ডালিম, এসময় তিনি বলেন, “দুর্নীতি নির্মূল করতে হলে তরুণদের সচেতনতার বিকল্প নেই। সবাই নিজ নিজ অবস্থান থেকে সৎ থাকলে দুর্নীতিমুক্ত দেশ গড়া সম্ভব।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু জাফর মজুমদার।
তিনি বলেন- “দুর্নীতি শুধু প্রশাসনে নয়,সমাজের প্রতিটি স্তরে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”তবেই কাঙ্খিত লক্ষ্যে পৌছানো সম্ভব।
মহেশখালী থানার ওসি (তদন্ত) প্রতুল কুমার শীল, সভায় উন্মুক্ত বক্তব্যে সাংবাদিক সহ বিভিন্ন পেশার প্রতিনিধিগণ বক্তব্য রাখেন,বক্তব্যে-
মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,উপজেলা (ভূমি) সহ সরকারী-বেসরকারি গুরুত্বপূর্ণ অফিস সমুহের নানান অনিয়ম ও দুর্নীতির কথা তোলে ধরেন।
উপস্থিত ছিলেন-মহেশখালী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি,উপজেলা বিভিন্ন দপ্তরে প্রতিনিধি সহ দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ।
আলোচনা শেষে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তরুণদের ভূমিকা জোরদার করার আহ্বান জানানো হয়।