সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২ ভারতীয় গরু চোরাকারবারি ও তাদের ১ বাংলাদেশী সহযোগি গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-১২-০৬ ০৯:৫৭:৪৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সীমান্তবর্তী ঠুঠাপাড়া গ্রামে বিজিবির অভিযানে ২ ভারতীয় গরু চোকারবারি ও তাদের এক বাংলাদেশী সহযোগি গ্রেপ্তার হয়েছে। বিজিবি জানায়,গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে(৫ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে মাসুদপুর বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে ওই ৩ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন, ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্ণবনগর থানার দেওনাপুর পারবৈদ্যনাথপুর গ্রামের নয়মুদ্দিন শেখের ছেলে আব্দুল  কাদির(৩০) ও একই গ্রামের আব্দুর রশিদের ছেলে দেলোয়ার হোসেন(৩৪) এবং তাদের বাংলাদেশী সহযোগি মনাকষার সাহাপাড়া  তারাপুর  গ্রামের শফিকুল ¦সিলামের চেলে মো.মারুফ(১৭)।
বিজিবি জানায়, গত ৩ ডিসেম্বর ভোররাত ৪টার দিকে দুই ভারতীয় গরু চোরকারবারি কাঁটাতারের বেড়াবিহীন শিবগঞ্জের ফতেপুর সীমান্ত দিয়ে ৪টি গরুসহ বাংলাদেশে প্রবেশ করে স্থানীয় চোরকারবারী মো:ফজেলের নিকট হস্তান্তর করে। কিন্তু সকাল হয়ে যাওয়ায় ও বিজিবির টহল জোরদার হওয়ায় তারা আর ভারতে ফিরতে পারেন নি। গত ৪ ডিসেম্বর তারা পদ্মা নদীর চরে লুকিয়ে থাকেন। পরে সহযোগি মারুফের সহায়তায় তারা  ঠুঠাপাড়া বাজারে তার বাড়িতে আত্মগোপন করেন।
গত শুক্রবার(৫ ডিসেম্বর) রাত সোয়া ১১টায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন(৫৩বিজিবি) অধিনায়ক লে.কর্নেল কাজী মুস্তাপিজুর রহমান বলেন, গ্রেপ্তার ৩ জনের ব্যাপারে শিবগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধ ও চোরাচালান বন্ধে বিজিবি তৎপর রয়েছে।


এ জাতীয় আরো খবর