বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

না জ মা বে গ ম না জু

  • তিন রঙা ঘুড়ি
  • ২০২৫-১২-০৫ ১০:০০:১৭

আকাশ,অরণ্য নিনাদ,আধ ফোটা ফুল
ধূসরিত ঝরা পাতা পাতার আড়াল নেয়া চাঁদ
যা কিছুই লিখিনা কেন, যা দিয়েই কবিতা সাজাই-- 
নিজের অজান্তেই তুমি এসে দাঁড়াও
সবটা ছু্ঁয়ে দাও। প্রতিটি অক্ষর,শব্দ বাক্য সম্ভার তোমার দখলে নাও। 
হেঁটে যাও কবিতার গহীন অন্তরাত্মায় একা অন্তহীন।
আমার চাঁদ ফুল পাতা অনন্ত বসন্ত সম্ভার
সেই থেকে তুমি হয়ে গেছে।
তুমিময় এই পৃথিবীতে কিছু আর নাই বাকী।
এখন গোধূলির ম্লান আলোয় তোমাকে দেখি
বিষন্ন দাঁড়াও এসে অস্তবেলার ঘাসে
নীড়গামী সব পাখি থমকে তাকায়
ধুলোয় নেমে আসে, সাজানো নীড়ে বসন্ত তবু
তোমার মন খারাপের কারণ জানতে চায়।
একদিন আকাশ মুখী ছাূদে উড়িয়েছিলাম তিন রঙা ঘুড়ি,
সূতো কাটা ঘুড়ি বাতাস ভেঙে নিচে নামতেই আবছা অন্ধকারে দেখি 
তুমি একা দাঁড়িয়ে আছ।তিন রঙা ঘুড়িতে সহসা মুখ লুকাই
আনকোরা রঙিন কাগজও তোমার গন্ধ মাখামাখি।

 


এ জাতীয় আরো খবর