মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

নিসচা'র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • বরিশাল প্রতিনিধি:
  • ২০২৫-১২-০১ ১৯:৪৫:৩৫

বরিশালে নিরাপদ সড়ক চাই (নিসচস) এর ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। আজ সোমবার (১লা ডিসেম্বর) দিনটি উদযাপন উপলক্ষে নানান কর্মসূচি গ্রহণ করে বরিশাল জেলা কমিটি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থী, অতিথি ও নিসচার সদস্যরা একই স্থানে উপস্থিত হলে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আনুষ্ঠানিকতা। 
সর্বপ্রথম বিকেল ৩ টায় সার্কিট হাউস থেকে প্রায় শতাধিক মানুষ ও ব্যান্ড দলসহ শুরু হয় বর্ণাঢ্য এক র‍্যালী। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র‍্যালীটি অসিনী কুমার টাউন হলের সামনে গিয়ে শেষ হয়। এরপর ৩:৩০ মিনিটে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ সচেতনতা মূলক লিফলেট বিতরণ করেন সংগঠনের নেতা-কর্মী ও অতিথিরা। 
একই দিন বিকেল ৪ টায় সিটি কলেজ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নিসচার সাংগঠনিক সম্পাদক জুবায়ের ইসলাম চৌধুরীর সঞ্চালনা ও  সভাপতি অধ্যাপক মো: রুহুল আমিন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ বরিশাল বিভাগীয় পরিচালক মোঃ জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো: মামুন আল-আমিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন নিসচা ববি শাখার আহ্বায়ক মো: তৌসিফ আলম, নিসচা বরিশাল জেলা কমিটির আইন বিষয়ক সম্পাদক এ্যাড.গোলাম মর্তুজা তপু, যুগ্ম সাধারণ সম্পাদক মো: শাহীন খান,নারী বিষয়ক সম্পাদিকা জিন্নাতুন নাজিফা সোমা, কার্যনির্বাহী সদস্য মো: জিহাদ হোসেন, স্কাউট সদস্য মো: তাহমিদুল ইসলাম দাইয়ানসহ অন্যান্যরা।

 


এ জাতীয় আরো খবর