মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে খোলা জায়গায় ভারতীয়ের মলত্যাগ,ভিডিও ভাইরাল

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১১-২৮ ১৪:৪৮:৫২
ফাইল ছবি

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের প্যারা হিলস এলাকায় খোলা জায়গায় এক ভারতীয় নাগরিকের মলত্যাগের অভিযোগ ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর বিষয়টি ভাইরাল হয়ে যায়। স্থানীয় সময় বৃহস্পতিবার এনডিটিভি এ খবর জানিয়েছে।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, স্থানীয় বাসিন্দা কার্টার একটি বাড়ির সামনে ঝোপের কাছে বসে থাকা ব্যক্তিকে প্রশ্ন করেন, তিনি কী করছেন। প্রশ্ন শুনে ব্যক্তি দ্রুত প্যান্ট তুলে দাবি করেন, তিনি শুধু প্রস্রাব করছিলেন। তবে কার্টার বলেন, তার আচরণ দেখে বিষয়টি সন্দেহজনক মনে হয়েছে এবং তিনি মনে করেন ব্যক্তি মলত্যাগ করছিলেন।
ঘটনার সময় উত্তেজিত হয়ে কার্টার ওই ব্যক্তিকে ধমক দেন এবং পায়ের সামনে মাটি ছুড়ে মারেন। পরে তিনি ভিডিওটি ফেসবুকে পোস্ট করে লেখেন, এ ধরনের আচরণ কি এখন স্বাভাবিক হয়ে গেছে?
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যায়। কেউ বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করলেও, অনেকেই আক্রমণাত্মক ভাষা ব্যবহার করায় সমালোচিত হচ্ছেন।
অস্ট্রেলিয়ার বেশিরভাগ রাজ্যে জনসমক্ষে প্রস্রাব বা মলত্যাগ নিষিদ্ধ এবং এটি দণ্ডনীয় অপরাধ। দক্ষিণ অস্ট্রেলিয়ার আইন অনুযায়ী নির্ধারিত টয়লেট এলাকা ছাড়া এ ধরনের কাজ করলে সর্বোচ্চ প্রায় ২৫০ ডলার জরিমানার বিধান রয়েছে।

কীওয়ার্ডস:
অ্যাডিলেড
মলত্যাগ
ভিডিও ভাইরাল


এ জাতীয় আরো খবর