নক্ষত্রের রাতে আলোভরা আকাশে
শিরিষ গাছের পাতার ফাঁকে দেখা
আগাছার মতো স্বপ্নের ভীর।
জুই,চামেলির মৃদমন্দ কথার মালা
এক আকাশ ভরা স্বপ্ন নিজে ঘরে
ফেরে বুনোফুল।
হালকা হাওয়ায় ক্রমাগত দুলে যায় সে।
সারা জীবন ছড়িয়ে সুগন্ধি
মাতিয়ে রাখতো সে বন।
আজ বিদায় বেলায় তবু দোল দেয়
যা ছিল অবশিষ্ট তার তনু- মনে
সব সে করবে উজার।
নক্ষত্রপথের ডাকে দেবে সারা
তাই তার এতো তারা।
সব পাখিদের ভীরে সে আজ অনন্য
গানে গানে মাতলো সারা বন।
স্বপ্নেরা আজ ডানা মেলে
উড়ে শুধু উড়ে।
আজ শেষের দিনে তার-
নেই কোন প্রাপ্তি ইচ্ছা
অকারণে, স্বেচ্ছায় যে করে দান।।