বুধবার, ফেব্রুয়ারী ১১, ২০২৬

ডাকসু,চাকসু,রাকসু ভিপি ও চাঁপাইনবাবগঞ্জে জামায়ায়াতের ৩ এমপি প্রার্থীকে নিয়ে ছাত্র-যুব উৎসব

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-১১-২২ ২২:২৯:৫৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
ঢাকা দক্ষিন মহানগর জামায়াতের আমীর,ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনে জামায়াত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল অভিযোগ করেছেন,জামায়াত-শিবিরকে নিয়ে সোস্যাল মিডিয়ায় অপপ্রচার চলছে। এ জন্য ব্যবহার করা হচ্ছে ‘এআই প্রযুক্তি’। অথচ জামায়াত মানুষের কল্যাণে রাজনীতি করে। উন্নয়নের, দেশ গঠনের রাজনীতি করে। দেশে তরুনদের নিয়ে দাড়িপাল্লার  নীরব বিপ্লব ঘটাতে হবে। মানুষ আওয়ামী,বিএনপির শাসন দেখেছে, এখন জামায়াতকে দেখা উচিত।
শনিবার (২২নভেম্বর) বিকালে চাঁপাইনবাবগঞ্জ  সরকারি কলেজ মাঠে চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরাম নামে একটি সংগঠনের ব্যানারে নবর্নিবাচিত ডাকসু,চাকসু,রাকসু ভিপি ও চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে জামায়াত প্রার্থীসহ  কেন্দ্র ও জেলার শীর্ষস্থানীয় জামায়াত ও শিবির নেতৃবৃন্দকে নিয়ে আয়োজিত ছাত্র-যুব উৎসব ২০২৫ এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বুলবুল।
উন্নয়ন ফোরাম সভাপতি  বুলবুল বলেন,নির্বাচিত হলে জামায়াত মানবিক বাংলাদেশ গড়বে। দূর্নীতি মুক্ত দেশ গড়ে তুলবে। নারীদের কর্মসংস্থান করা হবে। অনান্য ধর্মাবলম্বীদের ব্যাপারে তিনি বলেন, হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। তাঁদের কেউ চোখ রাঙ্গাতে পারবে না। অন্য ধর্মাবলম্বীরাও নিজ নিজ ধর্ম পালন করবেন। নির্বাচিত হলে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন ক্ষেত্রে কি কি উন্নয়ন করা হবে সেসব বিস্তারিত তুলে ধরেন বুলবুল।
বিশেষ অতিথির বক্তব্যে  শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বিএনপির কঠোর সমালোচনা করে বলেন, দলটি এখন আর শহিদ জিয়ার দল নেই। আপোষহীন নেত্রী খালেদা জিয়ার দল নেই। দলটি এখন হত্যাকারীর দলে পরিণত হয়েছে। শেখ হাসিনার কাজ এখন বিএনপি করছে। ভারতের বিভিন্ন কর্মকান্ডেরও  তীব্র সমালোচনা করেন শিবির সভাপতি।
অপর বিশেষ অতিথি ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসা যাবে না।  ইলেকশন ইঞ্জিনিয়ারিং  চলবে না। তরুনরা ভোট পাহারা দিবে। তরুনদের সতর্ক থাকতে হবে। দাড়িপাল্লা ক্ষমতায় গেলে  দেশে কর্মসংস্থানের ব্যবস্থা হবে। সবাই কাজ পাবে। বিএনপির  তীব্র সমলোচনা করে তিনি বলেন, রাষ্ট্র সংস্কারে বাধা দিবেন না। চাঁদাবাজি,হুমকি ও সন্ত্রাস বন্ধ করেন। আগামীর বিপ্লব হবে তারুন্যের বিপ্লব।
উন্নয়ন ফোরাম সহ-সভাপতি ও জেলা জামায়াত সেক্রেটারী আবু বকরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড.শফিকুল ইসলাম মাসুদ, চাকসু ভিপি ইব্রাহীম রনি,রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের প্রার্থী ও রাজশাহী মহানগর আমীর ড.কেরামত আলী,চাঁপাইনবাবগঞ্জ-২( াচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনের প্রার্থী ড.মিজানুর রহমান,  সাবেক এমপি লতিফুর রহমান,জেলা জামায়াত আমীর আবুজার গিফারী সহ নেতৃবৃন্দ।  
উৎসবের সমাবশে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


এ জাতীয় আরো খবর