তুমি ছুঁলে বন্ধু আমার গান হয়ে যায় ফুল
ফুল যে তখন সাজিয়ে দেয় তোমার এলোচুল।।
ফুলেরা সব পাখি হয়ে ডাকে আয় রে আয়
দুজন মিলে আসর জমাই নদীর কিনারায়।
এই শরতে উঠবে হেসে শুভ্র কাশের ফুল।।
চোখ ভরা জল নদী পেলে ভরবে নদীর বুক
চক্ষু দুটি দেখতে যে চায় তোমার চারু মুখ।
চাঁদের আলোয় উঠবে হেসে তোমার কানের দুল।।