শুক্রবার, মে ১, ২০২৬

অ র্চ না মা লা কা র

  • হারিয়ে যাওয়া দিনগুলো
  • ২০২৫-১১-১৭ ২২:৪১:১২

ফেলে আসা দিনগুলো কি ফিরে আসবে আর ?
কাজের ফাঁকে নিত্য কানে বাজে হারানো সুর,
জ্বলজ্বল করে স্মৃতিময় শৈশব-কৈশোর।
হারিয়ে গেছে সিঁদুর টোকা, লুকোচুরি, বৌচি, বদ্দন
আরো কত খেলা ।
চৈত্র মাসের দুপুর বেলা দল বেঁধে নাওয়া ,
ডাঁশা আম চুরি, কিতকিত আর সাপ লুডুর আড্ডা।
মাঝে মাঝে বাবার রাশভারি কণ্ঠস্বর ----
তোদের কি ঘুম নেই পড়াশোনা নেই ?
কোথায় গেল সেইসব দিন -
আধুনিকতার কালো মেঘে সব আড়াল করে রেখেছে ।
আজ মানুষের হৃদয় কঠিন থেকে কঠিনতর হয়েছে ,
দূরে দাঁড়িয়ে কুণ্ঠিত মানবতা,
বিষণ্ন মন কাঁদে পুরনো দিনের স্পর্শকাতরতায়।


এ জাতীয় আরো খবর