বুধবার, আগস্ট ২৬, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের বীর মুক্তিযোদ্ধা সলিমুল্লাহ’র ইন্তেকাল,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-১১-১১ ১৮:৪২:০৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগরঞ্জ সদর উপজেলার রানীহাটী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কৃষ্ণগোবিন্দপুর কাইসাপাড়া  গ্রামের বীর মুক্তিযোদ্ধা সলিমুল্লাহ (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। গত সোমবার দিবাগত রাত ১টার দিকে(১১ নভেম্বর) রাজশাহী  মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী,৩ মেয়ে সহ বহু গূণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার বিকাল ৩টায় কৃষ্ণগোবিন্দপুর  ধুৃমিহায়াতপুর গোরস্থন প্রাঙ্গণে রাষ্টীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর নামাজে জানাজা শেষে ওই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে অংশ নেন সদর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মারুফ আফজাল রাজন, সদর থানার পরিদর্শক(তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান টুলু সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।


এ জাতীয় আরো খবর