চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১(শিবগঞ্জ) আসনের বিএনপির মনোনয়নপ্রাপ্ত সাবেক এমপি ও বর্তমানে চেয়ারপার্সনের উপদেষ্টা শাজাহান মিয়ার পরিবর্তে মনোনয়নপ্রত্যাশী বিএনপির আরেক কেন্দ্রীয় নেতা, রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এড.সৈয়দ শাহিন শওকতকে মনোনয়ন প্রদানের দাবিতে মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেছে শিবগঞ্জ বিএনপির একাংশ। রোববার (৯নভেম্বর) বিকাল সাড়ে ৪টার থেকে বিকাল প্রায় সোয়া ৫টা পর্যন্ত শিবগঞ্জের কানসাটে চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ স্থলবন্দরগামী মহাসড়কে অনুষ্ঠিত কর্মসূচীর কারণে মহাসড়কে অবরোধ পরিস্থিতি সৃষ্টি হয়। বন্ধ হয়ে যায় আমদানী প্যন্যবাহী সহ সবধরনের যান চলাচল। ব্যস্ততম মহাসড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট ।
বিকাল সাড়ে ৪টায় কানসাট মিলিক মোড় থেকে অর্ধসহস্রাধিক নেতাকর্মীর অংশগ্রহণে ‘শিবগঞ্জের আপামর সর্বস্তরের জনগন’ এর ব্যানারে শুরু হওয়া মিছিল থেকে শাহিন শওকতের নামে ¤েøাগান দেয়া হয়। কানসাট গোপালনগর মোড়ে মিছিলটি সংক্ষিপ্ত পথসভা করে। সভায় শাহজাহান মিয়ার মনোনয়ন বাতিল করে শিবগঞ্জের মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে দীর্ঘ আন্দোলন সংগ্রামে রাজপথের পরীক্ষিত সৈনিক, তরুন প্রজন্মের প্রিয় নেতা শাহিন শওকতকে মনোনয়ন দেয়ার জন্য দলের হাইকমান্ডের প্রতি দাবি জানানো হয়। সভাশেষে মহাসড়কের উপর বসে পড়ে অবস্থান নেন নেতাকর্মীরা।
কর্মসূচীতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব হায়াত উদ্দৌলা, জেলা বিএনপি সদস্য শরিফুল ইসলাম ও ডা. আব্দুল মালেক, উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক এরশাদ আলী বিম্বাস,শিবগঞ্জ পৌর বিএনপির আহব্বায়ক জিন্নুর রহমান, যুগ্ম আহব্বায়ক আহসান কবীর টুটুল,জেলা স্বেচ্চাসেবক দলের যুগ্ম আহব্বায়ক মিজানুর রহমান, উপজেলা যুগ্ম আহব্বায়ক রুবেল আলী সহ উপজেলা ও পৌর বিএনপির একাংশের নেতাকর্মীরা।
কর্মসূচীর ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম কিবরিয়া বলেন,প্রায় ঘন্টাব্যাপী অনুষ্ঠিত কর্মসূচী শান্তিপূর্ণ ছিল। কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি।