বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) আজ রাতেই প্রকাশ করেছে ৪৪তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত পূরক ফলাফল। কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বের ফলাফলে কিছু প্রার্থী পদত্যাগ বা যোগদানে অনাগ্রহ প্রকাশ করায় তাদের স্থলে নতুন মনোনয়ন দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ৩০ জুন প্রকাশিত ফলাফলে ক্যাডার পদে সাময়িকভাবে মনোনীত প্রার্থীদের মধ্যে ৩০৩ জন লিখিতভাবে জানিয়েছেন যে তারা তাদের বর্তমান ক্যাডার বা পছন্দের উচ্চতর পদে যোগদান করবেন না। ফলে তাদের মনোনয়ন একদফায় সম্পন্ন হয়েছে।
পিএসসি আরও জানিয়েছে, সংশোধিত বিধি ১৭(২)(গ)-এর আওতায় যাচাই-বাছাই শেষে ২৬০ জন প্রার্থীর সুপারিশ বন্ধ করা হয়েছে। অন্যদিকে, কর্মরত ক্যাডারের চেয়ে উচ্চ পদে সাময়িকভাবে ৪৩ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। মেধা ও যোগ্যতার ভিত্তিতে নতুন করে ২৫৭ জন প্রার্থীকে মনোনয়ন প্রদান করা হয়েছে।
এছাড়া বিএড ও এমএড সনদ না থাকায় পাঁচ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তারা হলেন রেজিস্ট্রেশন নম্বর ১১১৪৫০৯৫, ১১০৬৪৮০৬, ১১০৮৮০৯৮, ১১০৭৫৭৩৮ এবং ১৩০০৫৮৬৯।
সব মিলিয়ে সংশোধিত বিধি অনুযায়ী ১,৭১০টি ঘোষিত শূন্যপদের বিপরীতে এবার মোট ১,৬৮১টি পদে প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছে।
ফল প্রকাশের পর প্রার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে পুনর্মনোনয়ন প্রক্রিয়া ও সুপারিশ বাতিলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে পিএসসি জানিয়েছে, সব সিদ্ধান্ত যাচাইযোগ্য তথ্য ও সরকারি বিধি অনুযায়ী নেওয়া হয়েছে।
কীওয়ার্ডস: বিসিএস ফল, পিএসসি, পূরক মনোনয়ন