বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

গিলাতলা দক্ষিনপাড়ায় দাঁড়িপাল্লা প্রতিকের পক্ষে মিছিল অনুষ্ঠিত

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-১১-০৯ ০৯:২৬:১৫

ফুলবাড়ীগেট  প্রতিনিধি  ঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে  খুলনা ৫ আসন ফুলতলা - ডুমুরিয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জামায়াতে ইসলামীর  সেক্রেটারী জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এর দাঁড়িপাল্লা প্রতিকের পক্ষে শনিবার সন্ধায় আটরা  গিলাতলা ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডে মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি গাফফারফুড মোড় থেকে শুরু হয়ে বালিরঘাট হয়ে পালপাড়া মোড় দিয়ে পুনরায় গাফফারফুড মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ এর মাধ্যমে শেষ হয়।ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা আবুল বাশারের সভাপতিত্বে এ সময় বক্তৃতা করেন সেক্রেটারী আমিনুল ইসমলাম, ইউনিট সভাপতি মিরাজ হোসেন মোড়ল, ইউনিট সভাপতি রুহল আমিন, যুব ইউনিট সভাপতি আছাবুর রহমান  প্রমুখ। এ সময়  বক্তারা বলেন "জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আপনাদেরকে আহŸান জানাই, আসুন আগামী জাতীয় নির্বাচনে ন্যায়-ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেই। যদি দাঁড়িপাল্লায় ভোট দিয়ে এদেশে ইসলামের সরকার, কোরআনের সরকার, মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি, তাহলে এদেশ থেকে চিরতরে দুর্নীতি দূর হবে ইনশাআল্লাহ।

 


এ জাতীয় আরো খবর