মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে চোরাচালানকৃত ৬টি গবাদিপশু ও ৫০ কেজি বিড়ির মসলা জব্দ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-১১-০৮ ০৯:৩৫:১৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির পৃথক ৩টি অভিযানে  ভারত থেকে চোরাচালানে আনা ৪টি গরু, পদ্মা নদীতে ভাসমান ২টি মহিষ এবং ৫০ কেজি ভারতীয় বিড়ি তৈরির মসলা জব্দ হয়েছে। তবে এসব অভিযানে কেউ আটক হয় নি।  চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের(৫৩ বিজিবি)  মনোহরপুর, মনাকষা ও  মাসুদপুর বিওপির ৩টি বিশেষ টহল দল এসব অভিযান চালায়।
গত শুক্রবার(৭ নভেম্বর) রাত ১১টায়  বিজিবি জানায়, গত বৃহস্পতিবার( ৬নভেম্বর) দিবাগত মধ্যরাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত দূর্লভপুর, বাবুপুর ও মনাকষা এলাকার সোনাদিয়া, লক্ষী ও চাচ্চুর চর এলাকা থেকে এসব মালমাল জব্দ হয়।  এসব মালামালের  বাজার মূল্য  প্রায় ১০ লক্ষ টাকা।
৫৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, চোরাচালানকৃত মালামাল লুকিয়ে রাখার গোপন তথ্য পেয়ে অভিযান শুরু করা হয়। অভিযানে জব্দ মালামাল চাঁপাইনবাবগঞ্জের শুল্ক কার্যালয়েূ জমা করা হয়েছে। সীমান্ত চোরচালান দমনে সম্প্রতি বিজিবি অভিযান জোরদার করেছে বলেও জানান অধিনায়ক মুস্তাফিজ।


এ জাতীয় আরো খবর