কয়েক লাইন বলে অনেক কথা
কিছু লাইন কেঁদেই হয় একসা,
লাইনে দাঁড়িয়েই করছে সবাই অপেক্ষা
লাইনে থাকো হাসিমুখে,এটাই ব্যবসা।
কবিতার লাইনে কান্না হাসি
থাকে মিলেমিশে জীবনকে ভালোবেসে,
জীবনের লাইনে আসে সুখ আসে দুখ
নিজের প্রতি দুর্বলতা যেন কভু না আসে।
সুখের লাইনে সুখ ঢলে পড়ে
সবার ভালোবাসায় থরে থরে,
দুখের লাইনে একাই কাঁদে
কেউ কি দেখে পিছু ফিরে ?