মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

ছদ্মবেশে মহেশখালী থানা পুলিশ অভিযানে দীর্ঘ পলাতক ও ২ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

  • গাজী মোহাম্মদ আবু তাহের
  • ২০২৫-১১-০৬ ২০:০৭:৩৬

মহেশখালী কক্সবাজার 
মহেশখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মঞ্জুরুল হক এর দিকনির্দেশনায় এস আই লিংকন কুমার নাথ এর নেতৃত্বে সঙ্গী ফোর্সসহ মহেশখালী থানা পুলিশ একটি চৌকস টিম,কক্সবাজার মডেল থানাকে অবগত করে গোপনে ছদ্মবেশ ধারণ করে, ০৬ নভেম্বর রাতে  কক্সবাজার সদর মডেল থানাধীন বাজারঘাটা এলাকায় অভিযান পরিচালনা করে।
এই সময় দীর্ঘ ১৩ বছরের পলাতক ও  ২ বছরের  সশ্রম কারাদণ্ড প্রাপ্ত আসামী মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা তেলীপাড়া এলাকার মোঃ নুরুছাফার পুত্র মোঃ সোহেল'কে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। 
গ্রেপ্তারকৃত মোঃ সোহেল এর বিরুদ্ধে,জিআর- ৬২২/১২(চকরিয়া) এর সাজাপ্রাপ্ত পলাতক ও  
জিআর-১৬৯/১৪(উখিয়া) সে দীর্ঘ ১৩ বছরের পলাতক ছিল, উক্ত মামলায় ২ বছরের  সশ্রম কারাদণ্ড প্রাপ্ত পলাতক  আসামী। 
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন-
২ বছরের  সশ্রম  কারাদণ্ড  প্রাপ্ত আসামী সোহেল  দীর্ঘ ১৩ বছর ধরে পলাতক ছিল,অবশেষে মহেশখালী থানা পুলিশ কক্সবাজার থেকে তাকে গ্রেপ্তার করেছে, তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

 


এ জাতীয় আরো খবর